কুয়েত সোসাইটি ফর রিলিফ-কেএসআর, বাংলাদেশ অফিস ও প্রোগ্রেসিভ সোসাইটি অব বাংলাদেশের (পিএসবি) নানামুখী সেবা কার্যক্রম বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট মাঠপর্যায়ে কর্মরত ইয়াতিমখানার সুপার, দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত রিলিজিয়াস স্কলার এবং সংস্থার প্রজেক্ট ইমপ্লিমেন্টারদের দতা বাড়াতে গত ১০ থেকে ১২ মে তিন দিনব্যাপী প্রশিণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ বুধবার অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর উত্তরায় হায়াত প্যালেসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রশিণার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (নিবন্ধন ও অডিট) ব্যারিস্টার মো: খলিলুর রহমান খান।
অনুষ্ঠানে তিনটি বিভাগে সর্বমোট ৫৩ জনের মধ্যে প্রশিণোত্তর সনদ ও প্রশিণ উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএসবির নির্বাহী পর্ষদের চেয়ারম্যান মাওলানা মো: আব্দুল কুদ্দুস।
স্বাগত বক্তব্য রাখেন (কেএসআর) বাংলাদেশ অফিসের মহাপরিচালক ও পিএসরি প্রধান উপদেষ্টা ড. গাজী মো: জহিরুল ইসলাম।
পিএসবি অতি সম্প্রতি ওঝঙ-৯০০১:২০১৫ (ছঁধষরঃু সধহধমবসবহঃ) সার্টিফিকেশনের জন্য মনোনীত হওয়ায় এই অনুষ্ঠানে ওঝঙ সার্টিফিকেশন কর্তৃপ ‘জিআরএস’র প্রতিনিধি কর্তৃক সনদ দেয়া হয়। বিজ্ঞপ্তি।



