আলজাজিরা
ইসরাইলের যুদ্ধের আগে আলী দক্ষিণ লেবাননের হাদ্দাথা গ্রামে বসবাস করতেন। কৃষিনির্ভর এ গ্রাম সীমান্ত থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে। ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর ইসরাইলের হামলায় হাজারো পেজার বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত ও ৩ হাজার মানুষ আহত হয়, যার মধ্যে ইরানের রাষ্ট্রদূতও ছিলেন। কয়েক দিন পর ইসরাইল দক্ষিণে বড় ধরনের হামলা চালায়, যাতে প্রায় ৬০০ জন নিহত ও এক মিলিয়নের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়।
আলী জানান, তাদের বাড়ি ধ্বংস হয়ে গেছে। তিনি কাছের শহর বুর্জ কালাওয়েতে আশ্রয় নেন। এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফিরতে পারেননি। তার মতো হাজারো মানুষ এখনো বাস্তুচ্যুত। তারা অভিযোগ করছেন, রাষ্ট্র বা হিজবুল্লাহর সহায়তা তাদের জীবন ও ঘরবাড়ি পুনর্গঠনের জন্য যথেষ্ট নয়।



