ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেল জ্যোতিরা

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

টানা দুই হারে ত্রিদেশীয় (নেদারল্যান্ডস-স্কটল্যান্ড-বাংলাদেশ) সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল। সিরিজে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ড নারী দলের কাছে ৮ উইকেটে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী দল। আগের ছয় মুখোমুখিতে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি স্কটল্যান্ড। অথচ সপ্তমবারে লাল সবুজদের পাত্তাই দেয়নি স্কটিশরা। আর গতকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে ৮ রানে হারল নেদারল্যান্ডসের বিপক্ষে। তাতে বলা যায় দুই ম্যাচে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেল জ্যোতিবাহনী।

গতকাল টস হেরে প্রথমে ব্যাটিং করে হিথারের ৫২, ফেবের ২৯, স্টেরের ২৮ রানে সুবাদে নির্ধারিত ওভারে পাঁচ উইকেটে ১৬২ রান করে ডাচরা। ফারিহা দু’টি, মারুফা ও রাবেয়া একটি করে উইকেট নেন। জবাবে জুরাইরা ফেরদৌসের ৫৫, অধিনায়ক নিগার সুলতানার ৭৭, রিতুমনির ১৭ রানের কল্যাণে ৮ উইকেটে ১৫৪ রানই করতে পারে বাংলাদেশ নারী কিকেট দল। ফলে ৮ রান জয় পায় নেদারল্যান্ডস। হিথার তিনটি, সিলভার দু’টি, আইরিশ-ইসাবেল-ফ্রেডরিক একটি করে উইকেট পান।