ক্রীড়া প্রতিবেদক
প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগে চমক দেখিয়েছে নবাগত অ্যালোরা ব্যাডমিন্টন অ্যাকাডেমি। দিনাজপুরের এই অ্যকাডেমিটি প্রথম খেলায় ৫-০ তে হারিয়েছে মাহা স্পোর্টিং ক্লাবকে। পুরুষ এককে অ্যালোরার ভারতীয় রিক্রুট রঘু মাদসামি ২১-১৬, ২১-১৫ পয়েন্টে মাহার ফারদিনকে, পুরুষ দ্বৈতে তনয় সাহা ও রাইদ জুটি ২১-১৪, ২১-১৭ পয়েন্টে এনাম ও মিজান জুটিকে, নারী এককে লিকা পোদ্দার ২১-০৫, ২১-০৪ পয়েন্টে ফারিয়াকে, মিশ্র দ্বৈতে অ্যালোরার রঘু ও স্মৃতি জুটি ২১-১৭, ২১-১২ পয়েন্টে মাহার ফারদিন ও মাইশা জুটিকে হারিয়ে ৫-০ তে জয়ী হয়।
গ্ল্যাডিয়েটর্স ৩-২ এ জয়ী
দিনের আরেক ম্যাচে গ্ল্যাডিয়েটর্স বিসি ৩-২ গেমে হারায় ইউরোপা ইয়ূথ ব্যাডমিন্টন ক্লাবকে। পুরুষ এককে বড় অঘটন ঘটায় ইউরোপার আব্দুল হামিদ লোকমান। ২১-১৫, ২৩-২১ পয়েন্টে হারিয়ে দেয় গ্ল্যাডিয়েটর্সের ওয়ার্ল্ড র্যাংকিংধারি (৪০০) শাটলার আয়মান ইবনে জামানকে।



