রয়টার্স
মিয়ানমারের নবনির্বাচিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে ইন্দোনেশিয়ার আদালতে গণহত্যার মামলা করা হয়েছে। রোহিঙ্গা গণহত্যায় সংশ্লিষ্টতার অভিযোগে সোমবার ইন্দোনেশিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এ মামলা করা হয়। ইয়াসমিন উল্লাহ নামের এক রোহিঙ্গা শরণার্থী এবং ইন্দোনেশিয়ার একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এই মামলা করেন।
মিয়ানমার ও ইন্দোনেশিয়া উভয়েই দক্ষিণ-পূর্ব এশিয়ার সহযোগিতা সংস্থা আসিয়ানের সদস্য। তবে সম্প্রতি দুই দেশের সম্পর্কে টানাপড়েন শুরু হয়। এসবের নেপথ্যে রয়েছে মিয়ানমারে সেনাশাসন এবং রোহিঙ্গা সঙ্কট। জান্তা বাহিনীর নির্যাতনে লাখ লাখ রোহিঙ্গা বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আছেন। ইন্দোনেশিয়ায়ও রোহিঙ্গা শরণার্থীদের একটা অংশ আছে।



