সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের (সিএসআর) আওতায় মাছ ধরা বন্ধকালীন দেশব্যাপী ৭৮৪ জন জেলের মধ্যে ৭৯ লাখ টাকার আর্থিকসহায়তা দেয়া হবে। এ কার্যক্রমের আওতায় ব্যাংকের কক্সবাজার শাখার মাধ্যমে ১৩১ জন এবং টেকনাফ শাখার মাধ্যমে ৫০ জন জেলের মধ্যে নগদ ১০ হাজার টাকা করে সহায়তা দেয়া হয়।
গতকাল বুধবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: রাফাত উল্লা খান কক্সবাজারে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: ফজলুর রহমান চৌধুরী এবং জেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: মঞ্জুরুল আলম, চট্টগ্রাম রিজিওনাল হেড আ ন ম ফয়সাল কবির, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো: মিজানুর রহমান এবং ব্যাংকের অন্য শীর্ষ নির্বাহীরা।
উল্লেখ্য এ কার্যক্রমের আওতায় ব্যাংকের হাতিয়া শাখার মাধ্যমে ১৪৬ জন, শরণখোলা শাখার মাধ্যমে ১২৫ জন, আলিপুর শাখার মাধ্যমে ১০০ জন, মঠবাড়িয়া শাখার মাধ্যমে ১০৯ জন, বানরীপাড়া শাখার মাধ্যমে ৫৮ জন এবং পাথরঘাটা শাখার মাধ্যমে ৬৫ জন জেলের মধ্যে আর্থিকসহায়তা দেয়া হবে। বিজ্ঞপ্তি।



