ইস্তাম্বুল থেকে সংবাদদাতা
বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর সমসাময়িক বিভিন্ন সংকট, বৈশ্বিক ঘটনাপ্রবাহের গভীর বিশ্লেষণ এবং বুদ্ধিবৃত্তিক আলোচনার নতুন প্ল্যাটফর্ম হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘আল-উম্মাহ ফাউন্ডেশন’। প্রতিষ্ঠানটি তাদের বৈশ্বিক ডিজিটাল প্ল্যাটফর্ম (িি.িধষ-ঁসসধয.ড়ৎম) চালুর পাশাপাশি নিজস্ব মাসিক মুখপত্র ‘আল-উম্মাহ জার্নাল’-এর উদ্বোধনী সংখ্যার মোড়ক উন্মোচন করেছে।
ওয়েবসাইটের চূড়ান্ত ডিজাইন কাঠামো অনুমোদন ও আনুষ্ঠানিক উদ্বোধনের লক্ষ্যে সম্প্রতি আল-উম্মাহ ফাউন্ডেশনের তৃতীয় অনলাইন সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ‘আল-উম্মাহ’-এর প্রধান সম্পাদক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে এই ভার্চুয়াল সভায় বিশ্বখ্যাত বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও গবেষকরা অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন ইস্তাম্বুলের দৈনিক ‘ডেইলি সাবাহ’-এর ম্যানেজিং এডিটর বাতুহান তাকিস ও একই পত্রিকার আরবি সম্পাদক এসাম শেহদাত, ঢাকার দৈনিক ‘নয়া দিগন্ত’-এর এক্সিকিউটিভ এডিটর মাসুমুর রহমান খলিলী, রিয়াদের ‘আরব নিউজ’-এর সাবেক সম্পাদক মোহাম্মদ নাসির জাভেদ এবং আল-উম্মাহ ওয়েবসাইটের প্রধান ডেভেলপার রাহমি ওসমান।
সভায় আলোচকরা ওয়েবসাইটের কন্টেন্ট কৌশল, সম্পাদকীয় নীতিমালা এবং জার্নাল পরিচালনার প্রাতিষ্ঠানিক কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ‘ইসলামিক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ডকুমেন্টেশন’ (ওঈজউ)-এর অধিভুক্ত প্রতিষ্ঠান হিসেবে আল-উম্মাহ ফাউন্ডেশন তার লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। ঐতিহ্যবাহী ইসলামী জ্ঞান ও প্রজ্ঞার সাথে আধুনিক বাস্তবসম্মত বিশ্লেষণের সমন্বয় ঘটিয়ে বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের নানামুখী চ্যালেঞ্জের সময়োপযোগী জবাব তৈরি করাই এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য।
ডিজিটাল এই উদ্যোগের প্রথম ধাপে ইংরেজি সংস্করণের উন্নয়ন কাজকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। তবে বিশ্বজুড়ে বৃহৎ ভাষাগোষ্ঠীর কাছে পৌঁছানোর সুবিধার্থে পরে পর্যায়ক্রমে আরবি, বাংলা এবং তুর্কি ভাষায় ওয়েবসাইট ও জার্নালের সংস্করণ চালু করা হবে। সভায় অনুমোদিত জার্নাল ও ওয়েবসাইটের প্রধান কাঠামোসমূহ হলো:
- আকর্ষণীয় হোমপেজ: প্রধান কভার স্টোরি/ফিচার আর্টিকেল এবং সুবিন্যস্ত কন্টেন্ট সেকশন।
- মাল্টিমিডিয়া সেকশন : অডিও, ভিডিও ও ছবি সংবলিত আধুনিক ফিচার পেজ, যেখানে লেখকদের সংক্ষিপ্ত পরিচিতি থাকবে।
- আর্কাইভ ও সার্চ ইঞ্জিন : প্রতিটি লেখকের আলাদা আর্কাইভ পেজ এবং শক্তিশালী সার্চ অপশন।
- ম্যাগাজিন হাব: পাঠকদের সুবিধার্থে সম্পূর্ণ জার্নালটি পিডিএফ (চউঋ) ফরম্যাটে ব্রাউজ এবং ডাউনলোড করার বিশেষ ব্যবস্থা।
সম্পাদকীয় নীতিমালার ক্ষেত্রে আল-উম্মাহ সম্পূর্ণ নিরপেক্ষ ও নির্দলীয় অবস্থান বজায় রাখবে। ইসলামের বিভিন্ন দৃষ্টিভঙ্গির মধ্যে খোলামেলা ও গঠনমূলক সংলাপের আবহ সৃষ্টি করা, গবেষণাধর্মী ও তথ্যভিত্তিক বিশ্লেষণ নিশ্চিত করা এবং চলমান ফিলিস্তিন সঙ্কটসহ মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কভারেজ প্রদান করাই এই প্ল্যাটফর্মের মূল নীতি।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনগুলোতে কন্টেন্ট রাইটারদের প্রাথমিক লেখা সংগ্রহ চূড়ান্ত করা, ওয়েবসাইটের কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা এবং আগামী কয়েক মাসের মধ্যে একটি আনুষ্ঠানিক ও বড় পরিসরে উদ্বোধনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও গবেষণার মাধ্যমে বৈশ্বিক মুসলিম উম্মাহকে সচেতন, ঐক্যবদ্ধ এবং বুদ্ধিবৃত্তিকভাবে ক্ষমতাবান করতে একটি নির্ভরযোগ্য বহুভাষিক ডিজিটাল সম্পদ গড়ে তোলাই আল-উম্মাহ ফাউন্ডেশনের মূল রূপকল্প (ঠরংরড়হ)।



