ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তিদেরই এগিয়ে আসতে হবে : মঞ্জু

Printed Edition

খুলনা ব্যুরো

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, খুলনার ক্রীড়াঙ্গন থমকে আছে। বর্তমানে খুলনায় কোনো খেলাধুলা নেই। মাননীয় প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনের সব বন্ধ্যত্ব ঘুচিয়ে অতীতের অবস্থানে ফিরিয়ে আনতে প্রচেষ্টা শুরু করেছেন।

কেসিসি প্রশাসক গতকাল সোমবার সকালে নগরীর মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত খুলনা ও বরিশাল বিভাগের প্রশিক্ষণপ্রাপ্ত রেফারি, কোচ ও অ্যাথলেটদের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, ক্রীড়াঙ্গনের সাথে সম্পৃক্ত ব্যক্তিদেরকেই ক্রীড়াঙ্গন পরিচালনায় এগিয়ে আসতে হবে।