রূপালী ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা

Printed Edition

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিভাগীয় কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার।

ঢাকা উত্তর বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক শেখ মনজুর করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপমহাব্যবস্থাপক মো: মাহমুদুল ইসলাম, সাখাওয়াত হোসেন, মো: মুক্তার হোসেন এবং মো: সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এ ছাড়াও ঢাকা উত্তর বিভাগের আওতাধীন জোনাল অফিসগুলোর জোনাল ম্যানেজার, শাখা ব্যবস্থাপক এবং উপশাখার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।