সিভিল এভিয়েশন একাডেমিতে ট্রেইনিং ইনস্ট্রাক্টরস কোর্স শুরু

Printed Edition

সিভিল এভিয়েশন একাডেমিতে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার পাঁচ দিনব্যাপী ঞৎধরহরহম ওহংঃৎঁপঃড়ৎং ঈড়ঁৎংব (ঞওঈ) গতকাল উদ্বোধন করা হয়েছে। ৫-৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত চলমান এই কোর্সটি দেশের বেসামরিক বিমান চলাচল খাতে দক্ষ প্রশিক্ষক তৈরি এবং প্রশিক্ষণ ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমোডর আবু সাঈদ মেহ্বুব খান। কোর্সটির প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ওঈঅঙ ঈবৎঃরভরবফ ওহংঃৎঁপঃড়ৎ এবং সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মজিবুর রহমান মিয়াজী, উপপরিচালক (এটিএম), সিভিল এভিয়েশন একাডেমি। কোর্সে বেবিচকের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করছেন। কোর্স শেষে অংশগ্রহণকারীরা ওঈঅঙ নির্ধারিত মান অনুযায়ী প্রশিক্ষণ পরিচালনার সক্ষমতা অর্জন করবেন এবং ওঈঅঙ কর্তৃক সনদ লাভ করবেন। বিজ্ঞপ্তি।