স্টেপ ফুটওয়্যার ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে গত বুধবার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মূল উদ্দেশ্য হলো স্টেপ ফুটওয়্যারের কর্মীদের জন্য উন্নত, মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
ঢাকার উত্তরায় অবস্থিত স্টেপ ফুটওয়্যারের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি সম্পন্ন হয়। অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির ও ইবনে সিনা ট্রাস্টের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের এজিএম নিয়াজ মাখদুম শিবলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যারের সিইও আমিনুল ইসলাম শামীম, মানবসম্পদ বিভাগের প্রধান মোহাম্মদ আফজাল হোসাইন, ইবনে সিনা ট্রাস্টের অ্যাডমিন ম্যানেজার জাকির হোসাইন এবং বিজনেস ডেভেলপমেন্ট ইনচার্জ মোহাম্মদ মাসুদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন, “স্টেপ ফুটওয়্যার সবসময়ই কর্মীদের কল্যাণ ও মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসেছে। ইবনে সিনা ট্রাস্টের সাথে এই সমঝোতা স্মারক আমাদের কর্মীদের জন্য উন্নত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা বিশ্বাস করি, সুস্থ ও নিরাপদ কর্মপরিবেশই একটি প্রতিষ্ঠানের টেকসই অগ্রগতির প্রধান ভিত্তি। ইবনে সিনা ট্রাস্টের সাথে এই সমঝোতা আমাদের সেই অঙ্গীকারকে আরো শক্তিশালী করবে।”চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইবনে সিনা ট্রাস্টের প্রতিনিধিরা বলেন, “দেশের অন্যতম শীর্ষস্থানীয় এই ফুটওয়্যার ব্র্যান্ডের কর্মীদের স্বাস্থ্যসুরক্ষায় পাশে থাকতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। উভয় প্রতিষ্ঠানের এই অংশীদারত্বের মাধ্যমে করপোরেট স্বাস্থ্যসেবায় একটি কার্যকর ও দীর্ঘমেয়াদি সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে। এই উদ্যোগ স্টেপ ফুটওয়্যারের কর্মীবান্ধব নীতি ও করপোরেট কল্যাণমূলক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।” বিজ্ঞপ্তি



