বিএমইউর ভিসির সাথে রেসিডেন্ট নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট ও কর্মচারীদের মতবিনিময়

Printed Edition

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত ভিসি অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকীর সাথে গতকাল এ ব্লক অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট এবং কর্মচারীদের পৃথকভাবে পরিচিতি সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে রেসিডেন্টদের উদ্দেশ্যে ভিসি বলেন, রেসিডেন্ট বা ছাত্রছাত্রীরা এই বিশ্ববিদ্যালয়ের প্রাণ। জীবনে আমি শিক্ষকতাকে দারুণভাবে উপভোগ করেছি এবং এখনো করছি। বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: নজরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময়কালে প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: নাহরীন আখতার, প্রক্টর ডা: শেখ ফরহাদ, রেসিডেন্ট ডা: মো: শফিকুল ইসলাম ও ডা: সাইদুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা: শামীম আহমেদ, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা: মো: ইব্রাহীম সিদ্দিক, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা: মো: আতিয়ার রহমান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, উপরেজিস্ট্রার (আইন) সহযোগী অধ্যাপক ডা: আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।