শিশুদের টাইফয়েড প্রতিরোধে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫-এর সফল বাস্তবায়নে সিটি করপোরেশন পর্যায়ে অ্যাডভোকেসি গতকাল বৃহস্পতিবার ঢাকায় নগরভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: জহিরুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। দেশব্যাপী ৯ মাস হতে ১৫ বছরের কম বয়সী সব শিশুকে এক ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিবি) টিকা দেয়ার অংশ হিসেবে ডিএসসিসি এলাকায় ১২ অক্টোবর থেকে এই টিকা প্রদান শুরু হবে। টাইফয়েড ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত একটি রোগ যেটি দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। টিকা গ্রহণের মাধ্যমে টাইফয়েড জ্বর ও জ্বরজনিত জটিলতা প্রতিরোধ করা যায়। ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫-এর আওতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় প্রায় ১০ লাখ শিশুকে বিনামূল্যে এই টিকা দেয়া হবে। ২২৫২টি শিক্ষাপ্রতিষ্ঠান, ওয়ার্ড কার্যালয়ের ৭৫টি স্থায়ী কেন্দ্র ও প্রায় ৪৫০টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে দু’টি পর্যায়ে এই টিকাদানকার্যক্রম বাস্তবায়ন হবে। প্রথম পর্যায়ে ১২ অক্টোবর হতে ৩১ অক্টোবর সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকাদান করা হবে
টিকা গ্রহণের জন্য শিশুর অনলাইনে বিদ্যমান ১৭ ডিজিটের জন্মনিবন্ধন নম্বর দিয়ে ww w.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করে টিকা কার্ড ডাউনলোড করতে হবে। যাদের জন্ম নিবন্ধন নম্বর অনলাইনে নেই বা পূর্বে জন্ম নিবন্ধন করা হয়নি তাদেরকে নিজ নিজ ওয়ার্ড কার্যালয়ে যোগাযোগপূর্বক অনলাইন জন্ম নিবন্ধন নিশ্চিত করতে হবে। বিজ্ঞপ্তি।



