মাদককারবারিকে ছাড়াতে গিয়ে ৫ নেতা পুলিশ হেফাজতে

Printed Edition

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আট পিস ইয়াবাসহ আটক এক মাদককারবারিকে থানা থেকে ছাড়িয়ে নেয়ার চেষ্টাকালে বিএনপি ও জামায়াতের পাঁচ নেতাকে হেফাজতে নিয়েছে পুলিশ। গত শনিবার বিকেলে মিরপুর থানায় এ ঘটনা ঘটে। মাদকবিরোধী অভিযানে রাজনৈতিক হস্তক্ষেপের এ ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, চলছে নানা সমালোচনা।

পুলিশ জানায়, দুপুরে উপজেলার নওদা আজমপুর এলাকা থেকে রবিউল ইসলাম নামের এক মাদককারবারিকে আটক করা হয়। তাকে ছাড়িয়ে নিতে থানায় গিয়ে পুলিশের ওপর চাপ প্রয়োগ ও উচ্চবাচ্য শুরু করেন স্থানীয় পাঁচ নেতা। তারা হলেন বিএনপি নেতা ও ইউপি সদস্য এনামুল হক, জামায়াত নেতা সুজন আলী, আলাউদ্দিন, শফিকুল ইসলাম ও সাইদুল ইসলাম।