নিজস্ব প্রতিবেদক
পুঁজিবাজারে কমোডিটি এক্সচেঞ্জের গুরুত্ব উল্লেখ করে যত দ্রুত সম্ভব তা চালুর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি। সরকার পুঁজিবাজার নিয়ন্ত্রণের জন্য ডিরেগুলেশন করতে কাজ করছে জানিয়ে তিনি বলেন, পুঁজিবাজার নিয়ন্ত্রণের েেত্রও ডিরেগুলেশন করতে হবে। কথায় কথায় নিয়ন্ত্রক সংস্থার কাছে যেতে হবে না।
বুধবার চট্টগাম স্টক এক্সচেঞ্জ ঢাকার প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সিএসই কর্তৃপরে সাথে এক মতবিনিময় সভায় অর্থমন্ত্রীর বরাত দিয়ে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিএসই। সভায় কমোডিটি এক্সচেঞ্জের প্রশংসা করে তানভীর গনি বলেন, আমাদের আমদানিনির্ভর অর্থনীতিতে আমদানিকারকদের ঝুঁকি ব্যবস্থাপনার জন্য হেজিং দরকার হয়। এ েেত্র কমোডিটি এক্সচেঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কমোডিটি এক্সচেঞ্জে ডেরিভেটিভস ট্রেডিংয়ের জন্য হাই ফিন্যান্সিয়াল লিটারেসি দরকার। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে নিউ অ্যাসেট কাস চালুর জন্য সিএসই প্রস্তুত।
মতবিনিময় সভায় তিনি কমোডিটি এক্সচেঞ্জের দিক জানতে চান এবং বলেন, কমোডিটি এক্সচেঞ্জের ওপর এখন সব স্টেকহোল্ডারদের আলোকপাত করতে হবে। এ েেত্র সিএসইর বিকল্প নেই। কমোডিটি এক্সচেঞ্জ দ্রুত চালুরও আশ্বাস দেন তিনি। মিউচুয়াল ফান্ড সক্রিয়করণের ওপরও জোর দিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আরো বলেন, ইকুইটি মার্কেটের বিনিয়োগকারীদের মধ্যে ফিন্যান্সিয়াল লিটারেসির ব্যাপক ঘাটতি রয়েছে। পাশাপাশি কমোডিটি ডেরিভেটিভস সেগমেন্ট সম্পর্কে সিএসইর বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম, ট্রেনিং, ওয়ার্কশপ ইত্যাদির প্রশংসা করেন তিনি।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সভার শুরুতে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার তাদের বাজারচিত্রসহ এক্সচেঞ্জের সার্বিক পরিচিতি তুলে ধরেন। আর কমোডিটি এক্সচেঞ্জের জন্য কারিগরি প্রস্তুতির বিষয়টি উপস্থাপন করেন মহাব্যবস্থাপক ও আইটি বিভাগের প্রধান মেজবাহ উদ্দিন। সিএসইর সহকারী মহাব্যবস্থাপক মো: ফয়সাল হুদা কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জের বিষয়টি বিশদরূপে উপস্থাপন করেন। এ সময় সিএসইর চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান, পরিচালক মেজর (অব:) এমদাদুল ইসলাম, নাজনীন সুলতানা ও শাহজাদা মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।



