এনডিটিভি
ভারতের কর্নাটক রাজ্য সরকার স্কুল ও কলেজে ইউনিফর্ম সংক্রান্ত ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের কঠোর নিষেধাজ্ঞাটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছে। নতুন এক নির্দেশনার মাধ্যমে সরকারি, সহায়তা প্রাপ্ত ও বেসরকারি স্কুল এবং প্রি-ইউনিভার্সিটি কলেজের শিার্থীদের ইউনিফর্মের সাথে কিছু ঐতিহ্যবাহী ও ধর্মীয় প্রতীক পরার অনুমতি দেওয়া হয়েছে।
নতুন এই নির্দেশনায় বলা হয়েছে, শিার্থীরা এখন থেকে নির্ধারিত ইউনিফর্মের সাথে হিজাব, পাগড়ি বা পেটা, জেনিউ (পইতা), শিবধারা এবং রুদ্রা পরিধান করতে পারবে। তবে শর্ত থাকে যে, এই প্রতীকগুলো অবশ্যই ইউনিফর্মের সাথে মানানসই হতে হবে এবং স্কুলের শৃঙ্খলা, নিরাপত্তা বা শিার্থীদের পরিচয় শনাক্ত করার েেত্র কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। রাজ্য সরকার স্পষ্টভাবে জানিয়েছে, ইউনিফর্মের সাথে এসব অনুমোদিত প্রতীক পরিধান করার কারণে কোনো শিার্থীকে শ্রেণিক,ে পরীায় বা অন্য কোনো পড়াশোনার কাজে অংশ নিতে বাধা দেয়া যাবে না। একই সাথে কোনো শিার্থীকে যেমন- এসব প্রতীক পরতে বাধ্য করা যাবে না, তেমনি এগুলো খুলতেও জোর করা যাবে না। তবে জাতীয় এবং রাজ্য পর্যায়ের পরীাগুলোর জন্য যে বিশেষ পোশাক বিধি রয়েছে, তা আগের মতোই বহাল থাকবে।
কর্নাটক শিা আইন, ১৯৮৩-এর অধীনে প্রাপ্ত মতাবলে রাজ্য সরকার এই পরিবর্তন এনেছে। নতুন এই আদেশের বাস্তবায়নে কর্তৃপকে অবশ্যই অভিন্ন, ধর্মনিরপে ও বৈষম্যহীন হতে হবে এবং কোনো শিার্থীকে যেন হয়রানি না করা হয় তা নিশ্চিত করতে হবে।



