পঞ্চগড়ে তাসমিয়া প্রধানকে সংবর্ধনা দিয়েছে জেলা জাগপা

Printed Edition

পঞ্চগড় প্রতিনিধি

১১ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় গণতান্ত্রীক পার্টি-জাগপার কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান জাতীয় সংসদের সংরক্ষিত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নিজ জেলা পঞ্চগড়ে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পঞ্চগড় জেলা শহরের বকুলতলার জাগপা মাঠে জেলা জাগপা আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জাগপা, জামায়াতে ইসলামী, এনসিপি, খেলাফত মজলিসসহ জোটের শরিক দলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

জেলা জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আনছার আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন। জেলা জাগপার সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী ও সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মীর মোর্শেদ তুহিন, এনসিপির সাংগঠনিক সম্পাদক শিশির আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি, জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, সহসভাপতি শামসুজ্জামান নয়ন মাস্টার, সদর উপজেলা জাগপা সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।