ইসলামিক এডুকেশন সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Printed Edition

ইসলামিক এডুকেশন সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উত্তরায় অবস্থিত আইইএস কমপ্লেক্সে সোসাইটির স্থায়ী ও সাধারণ সদস্যদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

সোসাইটির স্থায়ী সদস্য মাওলানা আব্দুল হালিম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সোসাইটির বিগত কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম কুরবান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সোসাইটির পরিচালক ড. আহসান হাবীব ইমরোজ।

সভায় সোসাইটির স্থায়ী সদস্যদের প্রত্য ভোটে ২০২৬-২০২৭ সেশনের জন্য নতুন কার্যকরী কমিটি গঠিত হয়। নতুন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক যুগ্ম সচিব মো: শফিউল্লাহ এবং পরিচালক নির্বাচিত হয়েছেন ড. আহসান হাবীব ইমরোজ। নির্বাচন কমিশনার আ ফ ম আব্দুস সাত্তার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন, ‘ওংষধসরুধঃরড়হ ড়ভ কহড়ষিবফমব’-এর থিমকে ভিত্তি করে ইসলামিক এডুকেশন সোসাইটি ১৯৭৯ সালে যাত্রা শুরু করে। সোসাইটির প্রতিষ্ঠা ও পরিচালনায় দেশের বহু বিদগ্ধ শিাবিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং বর্তমানে তা অব্যাহত রয়েছে। তিনি বলেন, সোসাইটির প্রতিষ্ঠাকালীন পরিচালক অধ্য মুহাম্মদ আব্দুর রব সরকারি চাকরি ছেড়ে দিয়ে সোসাইটির প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং আমৃত্যু সোসাইটির ল্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে গেছেন। তিনি সোসাইটির সাথে সম্পৃক্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে শিা ও জাতির সেবায় আরো কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। সভায় সোসাইটির বিগত সালের বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। এছাড়া ২০২৬ সালের বার্ষিক পরিকল্পনা সদস্যদের অবহিত করা হয় এবং হাল সনের বাজেট পেশ ও অনুমোদন করা হয়। সভায় সোসাইটির অডিটর কর্তৃক অডিট রিপোর্ট পেশ করা হয়।

সভায় সোসাইটির সাবেক পরিচালক মো: আব্দুর রব, অধ্য মো: যাইনুল আবেদীন ও ড. ছামিউল হক ফারুকী, কার্যকরী কমিটির সদস্য যথাক্রমে খ. ম. কবিরুল ইসলাম, অধ্যাপক ড. মো: আবদুস সামাদ, অধ্যক্ষ শফিকুল আলম হেলাল, অধ্যক্ষ মো: সিরাজুল ইসলাম, ড. সামছুল আলমসহ সোসাইটির স্থায়ী ও সাধারণ সদস্য এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।