৭৬তম জমিদারি প্রথা বিলুপ্ত দিবস উপলক্ষে ঢাবিতে ‘মুক্তি উৎসব’ আজ

Printed Edition

জমিদারি প্রথা বিলুপ্তির ৭৬তমবার্ষিকী উপলক্ষে আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় ‘মুক্তি উৎসব’-এর আয়োজন করেছে বিপ্লবী ছাত্র পরিষদ।

সংগঠনটির সদস্য সচিব ফজলুর রহমান স্বাক্ষরিত এক আমন্ত্রণপত্রে জানানো হয়, দিবসটি উপলক্ষে জমিদারদের নিপীড়নে নিহতদের স্মরণে দোয়া মাহফিল, জমিদারি প্রথার প্রবর্তক লর্ড কর্নওয়ালিশের প্রতিকৃতিতে প্রতীকী পাথর নিক্ষেপ এবং শোষণ-নিপীড়নবিরোধী চিত্র ও প্ল্যাকার্ড প্রদর্শনের আয়োজন করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

এতে বিভিন্ন গণমাধ্যমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, রিপোর্টার এবং ফটো ও ভিডিও সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছে সংগঠনটি। বিজ্ঞপ্তি।