নাটোর প্রতিনিধি
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশ ও জাতির কল্যাণ নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যমের বিকল্প নেই। গণতন্ত্রের বিকাশ, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠায় স্বাধীন গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই, দেশে গণতন্ত্র সুসংহত করতে স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করা প্রয়োজন।
গতকাল বৃহস্পতিবার নাটোর প্রেস কাবের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
হুইপ দুলু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে নাটোর প্রেস কাবের জন্য জমি ও অর্থের ব্যবস্থা করেছিলেন। সুবর্ণজয়ন্তীর দ্বারপ্রান্তে থাকা এ প্রতিষ্ঠান আগামী দিনে আরো শক্তিশালী অবস্থানে পৌঁছবে বলে তিনি আশা প্রকাশ করেন। সাংবাদিকদের আর্থিক ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সবসময় পাশে থাকারও আশ্বাস দেন তিনি।
নাটোর প্রেস কাবের সভাপতি মো: শহীদুল হক সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আসমা শাহীন ও পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
এ ছাড়া বক্তব্য দেন জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, এনসিপির জেলা যুগ্ম আহ্বায়ক রকিব উদ্দিন, সাংবাদিক এস এম সেদরুল হুদা ডেভিড, মো: আজিজুল হক টুকু, ফারাজী আহম্মদ রফিক বাবন, রনেন রায়, জুলফিকার হায়দার যোসেফ ও নাসিম উদ্দিন নাসিম।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজহার আলী, জেলা বিএনপির নেতাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



