ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে গতকাল অফিস কে আবশ্যিক উপস্থিতি নিশ্চিতকরণ, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিশ্বব্যাপী বিদ্যুৎ ও জ্বালানি খাতে অনিশ্চয়তা ও সঙ্কট তৈরি হয়েছে। এই প্রোপটে জ্বালানি সাশ্রয়, বিদ্যুতের মিতব্যয়ী ব্যবহার এবং দাফতরিক শৃঙ্খলা জোরদারে সচেতনতা বৃদ্ধি করার ল্েয বিশ্ববিদ্যালয়ের শিক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় জ্বালানি ব্যবহারে সচেতনতা বৃদ্ধি সময়ের দাবি। অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার কমানো, অফিস ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা এবং কর্মপরিবেশ পরিচ্ছন্ন রাখা- এসব বিষয় এখন শুধু প্রশাসনিক নির্দেশনা নয়, বরং সম্মিলিত দায়িত্ব। প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি অস্থির এবং অর্থনৈতিকভাবে এক ধরনের সঙ্কটমুখী অবস্থার দিকে এগোচ্ছে। এ বাস্তবতায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় কোনো বিকল্প নয়; এটি দায়িত্বশীল আচরণ ও সচেতনতার অপরিহার্য অংশ। প্রোভিসি প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী। মতবিনিময় সভার সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মোমতাজী। উপস্থিত ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) জিয়াউর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীরা। বিজ্ঞপ্তি।



