রংপুরে ন্যাশনাল আর্থ অলিম্পিয়াডের বিভাগীয় পর্ব শুরু

Printed Edition
রংপুরে ন্যাশনাল আর্থ অলম্পিয়াডে অংশগ্রহণকারীরা :  নয়া দিগন্ত
রংপুরে ন্যাশনাল আর্থ অলম্পিয়াডে অংশগ্রহণকারীরা : নয়া দিগন্ত

রংপুর ব্যুরো

‘আমাদের পৃথিবীর পরিবেশ পুনরুদ্ধারের জন্য বিজ্ঞানের নতুন চিন্তা’ থিম নিয়ে বাংলাদেশ ইয়ুথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভের ১৩তম ন্যাশনাল আর্থ অলিম্পিয়াডের বিভাগীয় পর্ব শুরু হলো রংপুরে।

শুক্রবার রংপুর জিলা স্কুল অডিটোরিয়াম শুরু হয় এই অলিম্পিয়াড। বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন। একই সাথে রাজশাহী বিভাগের প্রতিযোগিতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। এপ্রিল মাস জুড়ে আটটি বিভাগ এবং কুমিল্লা অঞ্চলে এই বিভাগীয় পর্ব অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ এই আয়োজনে জ্ঞান ও কৌশলগত সহায়তা দিচ্ছে।

বাংলাদেশ ইয়ুথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভের কো-লিড হালিমা আক্তার জানান, ২০১২ সাল থেকে এই অলিম্পিয়াডের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা পৃথিবী ও পরিবেশ বিজ্ঞান সম্পর্কে আগ্রহ নিয়ে শেখার সুযোগ পাচ্ছে।

তিনি আরো জানান, এই প্রতিযোগিতার লক্ষ্য হলো ভবিষ্যতের পরিবেশ নেতা ও সমস্যা সমাধানকারী তৈরি করা। এ ছাড়াও এবারের থিমের মাধ্যমে তরুণদের ঊ-ঝঞঊগ ব্যবহার করে পৃথিবীকে সুস্থ, ঠিকঠাক ও নতুন করে গড়ে তুলতে উৎসাহ দেয়া হচ্ছে।

আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগিতার সেরা শিক্ষার্থীরা আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (ওঊঝঙ) বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পায়। এ পর্যন্ত বাংলাদেশ পাঁচটি স্বর্ণ, ছয়টি রৌপ্য এবং ২৬টি ব্রোঞ্জপদক অর্জন করেছে। ঘঊঙ থেকে অনুপ্রাণিত হয়ে অনেক প্রাক্তন অংশগ্রহণকারী এখন বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে পরিবেশ ও ভূবিজ্ঞান নিয়ে পড়াশোনা ও কাজ করছেন।

এ বছর ঘঊঙ-কে সহায়তা করছে ঊ-ঝঞঊগ অধিৎফং এবং ঘড়ৎঃয অসবৎরপধহ অংংড়পরধঃরড়হ ভড়ৎ ঊহারৎড়হসবহঃধষ ঊফঁপধঃরড়হ (ঘঅঅঊঊ)। সহ-আয়োজক হিসেবে আছে এবড়ষড়মরপধষ ঝড়পরবঃু ড়ভ ইধহমষধফবংয এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে কিশোর আলো।