আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসির নতুন সফটওয়্যার “Online Selling Agent Service Portal” গতকাল উদ্বোধন করেন আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ ও উপব্যবস্থাপনা পরিচালক মো: নূরুল হুদা। এ সময় কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আল আমিন তালুকদার ও আইসিবির অপর দু’টি সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাগণ, মহাব্যবস্থাপকগণ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এখন হতে “Online Selling Agent Service Portal” কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট (www.icbamcl.gov.bd) এর মাধ্যমে সেলিং এজেন্ট ইউজার লগইন করে পোর্টালটি ব্যবহার করতে পারবেন। বিজ্ঞপ্তি।



