ঢাবি সায়েন্স এনেক্স ভবন চত্বরে গবেষণা মেলা ও ক্যারিয়ার ফেস্ট ২৫ জানুয়ারি

Printed Edition

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের উদ্যোগে ‘জবংবধৎপয ঋধরৎ ্ ঈধৎববৎ ঋবংঃরাধষ’ আগামী ২৫ জানুয়ারি রোববার সায়েন্স এনেক্স ভবন চত্বরে অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই গবেষণা মেলা ও ক্যারিয়ার ফেস্ট উদ্বোধন করবেন।

আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো: হুমায়ুন কবীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি থাকবেন।

এ উপলক্ষে গবেষণা প্রবন্ধ উপস্থাপন, পোস্টার প্রদর্শনী, অভিজ্ঞতা বিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে যোগদান করবেন। বিজ্ঞপ্তি।