ঘানার কোচ বরখাস্ত

Printed Edition

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ শুরুর মাত্র ৭২ দিন আগে জাতীয় দলের প্রধান কোচ অটো আদ্দোকে ছাঁটাই করেছে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন। টানা চার ম্যাচে পরাজয়ের পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সর্বশেষ প্রীতি ম্যাচে জার্মানির কাছে ২-১ গোলে হারে ঘানা। এই হারের পরই বরখাস্ত কোচ অটো আদ্দো।