আজ দ্বিতীয় দিনের ভোট

ঢাকা বারের প্রথম দিনের ভোট গ্রহণ শেষ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

ঢাকা আইনজীবী সমিতি (বার)-এর ২০২৬-২০২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে প্রথম দিনের ভোট গ্রহণ শেষ হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। এরপর বেলা ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

ঢাকা বারের নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রায়হান মোর্শেদ বলেন, ঢাকা বারে প্রথম দিন দুই হাজার ৭৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শেষ দিনের ভোট গ্রহণ হবে। এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩টি পদের বিপরীতে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) এবং জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের (সবুজ প্যানেল) প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বি যারা

সভাপতি পদে আনোয়ার জাহিদ ভুঁইয়া, সিনিয়র সহসভাপতি রেজাউল করিম চৌধুরী, সহসভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আবুল কালাম খান, ট্রেজারার আনিসুজ্জামান আনিস, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক ইলতুমিশ সওদাগার অ্যানি, সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান জুয়েল, লাইব্রেরি সেক্রেটারি খন্দকার মাকসুদুল হাসান, কালচারাল সেক্রেটারি মারজিয়া হিরা, অফিস সেক্রেটারি আফজাল হোসেন মৃধা, স্পোর্টস সেক্রেটারি সোহেল খান, সোস্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি এ এইচ এম ফিরোজ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক শফিকুল ইসলাম শফিক।

কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- এ এইচ এম রেজাউনুল সৈয়দ রোমিও, ফিরোজা ইয়াসমিন, মামুন মিয়া, আদনান রহমান, নজরুল ইসলাম মামুন, নিজামউদ্দিন, সামিউল, মোজাহিদুল ইসলাম সায়েম, শেখ শওকত হোসেন, সৈয়দ সারোয়ার আলম নিশান।

জামায়াত থেকে প্রতিদ্বন্দ্বি যারা

সভাপতি পদে এস এম কামাল উদ্দিন, সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম, সহসভাপতি লুতফর রহমান আজাদ, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ট্রেজারার আজমত হোসেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক শাহিন আক্তার, সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান ভূঁইয়া, লাইব্রেরি সেক্রেটারি শাহাদাত হোসেন, কালচারাল সেক্রেটারি বিলকিস আক্তার, অফিস সেক্রেটারি আব্দুর রাজ্জাক, স্পোর্টস সেক্রেটারি বাবুল আক্তার বাবু।

সোস্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি শাহাজাহান মোল্লা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ।

কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- বেলাল হোসেন, দিলরুবা আক্তার, জহিরুল ইসলাম, কাওসার আহম্মেদ, কাইয়ুম হোসেন নয়ন, মহসিন রেজা, ওমর ফারুক, শাহ আলম, ইউনূস ও মোশারফ হোসেন।