মালয়েশিয়ার কারাগারে আটক বাংলাদেশীদের সমস্যা নিয়ে দূতাবাসের বৈঠক

Printed Edition

আশরাফুল মামুন, মালয়েশিয়া

মালয়েশিয়ার বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশী নাগরিকদের সমস্যা, কল্যাণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার ল্েয দেশটির প্রিজন ডিপার্টমেন্টের সাথে বৈঠক করেছে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশী বন্দীদের বিভিন্ন বাস্তব সমস্যা তুলে ধরা হলে সেগুলো সমাধানে প্রয়োজনীয় পদপে গ্রহণের বিষয়ে আশ্বাস দিয়েছে মালয়েশিয়ার কারা কর্তৃপ।

কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, ২২ জুলাই হাইকমিশনের মিনিস্টার লেবার সিদ্দিকুর রহমানের নেতৃত্বে মালয়েশিয়ার প্রিজন ডিপার্টমেন্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মালয়েশিয়ার নেতৃত্ব দেন প্রিজন ডিপার্টমেন্টের ডেপুটি কমিশনার জেনারেল অব প্রিজন মি. হাফিজ বিন ওসমান।

বৈঠকে মালয়েশিয়ার বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশী নাগরিকদের সার্বিক অবস্থা, তাদের মানবিক সহায়তা, কনস্যুলার সেবা, যোগাযোগের সুযোগ, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিনিধি দল বাংলাদেশী বন্দীদের কল্যাণ নিশ্চিত করতে কয়েকটি প্রস্তাব উপস্থাপন করে এবং বিভিন্ন বাস্তব সমস্যার বিষয়টি কারা কর্তৃপরে নজরে আনে। প্রিজন বিভাগের কর্মকর্তারা প্রতিটি প্রস্তাব গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন।

বাংলাদেশ হাইকমিশনের প থেকে জানানো হয়, মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে দেশটির সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সাথে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবেই প্রিজন ডিপার্টমেন্টের সাথে এই বৈঠকের আয়োজন করা হয়।