চৌগাছা (যশোর) সংবাদদাতা
মাদরাসা শিক্ষা খাতকে আধুনিকায়ণ করতে সরকার নানা পরিকল্পনা নিয়েছে। এ দেশের শিক্ষাকে বিশ্বমানের করতে সরকার বদ্ধপরিকর। আমাদের সম্পদ সীমিত কোনোভাবেই যেন রাষ্ট্রীয় এ সম্পদের অপচয় না হয় সেদিকে সংশ্লিষ্ট সবার খেয়াল রাখতে হবে।
সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সকল প্রকার অপচয় রোধ করার জোর আহ্বান জানিয়ে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান বলেন, একটি রাষ্ট্রের উন্নয়ন সাধিত হয় উন্নয়ত শিক্ষিত জাতি গঠন করতে পারলে। একটি সুশিক্ষত জাতিই কেবল একটি উন্নয়নশীল দেশ গড়ে তুলতে পরেন। সরকার মাদরাসা শিক্ষা খাতকে আধুনিকায়ণ করতে ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন।
গতকাল সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের মান্দারবাড়িয়া দাখিল মাদরাসার নবনির্মিত ভবনের সাদের ঢালাই কাজের উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা শিক্ষা প্রকৌশল অধিদফরের উপ-সহকারী প্রকৌশলী শামীম রেজা, মান্দারবাড়িয়া দাখিল মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি ও ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার আব্দুল মান্নান, মাদরাসার সুপার মাওলানা আব্দুর রহিম, ভবন নির্মাতা প্রতিষ্ঠানের ঠিকাদার সাইফুর রহমান খোকন ও সেলিম রেজা, জামায়াত নেতা মাওলানা সুলাইমান হোসেন, মাস্টার দাউদ হোসেন, আব্দুর রশিদ, আজিজুর রহমান দুদু ও আশরাফুল ইসলামসহ স্থানীয় সংবাদকর্মীরা।
তিনি আরো বলেন, সরকারের উন্নয়নকাজ স¤পাদন করতে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ কর নেয়া হয়, যা কৃষক, দিনমুজুর ও শ্রমজীবী মানুষের আয়ের ওপর নির্ভর করে।



