হেলিকপ্টার সার্ভিস পরিচালনার লাইসেন্স পেল আকিজ বশির এভিয়েশন

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যিকভাবে হেলিকপ্টার সার্ভিস পরিচালনার জন্য লাইসেন্স পেয়েছে সাবেক অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটনবিষয়ক উপদেষ্টা শেখ বশির উদ্দীনের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘আকিজ বশির এভিয়েশন’।

গত রোববার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ওই প্রতিষ্ঠানের নামে লাইসেন্স ইস্যু করে। গত বছর ‘আকিজ বশির এভিয়েশন’ বাণিজ্যিক উড়োজাহাজ পরিচালনার জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন।

২০২৫ সালের ১১ মার্চ আকিজ বশির এভিয়েশন লিমিটেডের নামে ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ ট্রেড লাইসেন্স ইস্যু করেছিল।