শুভেন্দু অধিকারীর সাম্প্রদায়িক উসকানির প্রতিবাদে ঢাকায় সমাবেশ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে রাজধানীর পান্থপথে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। গতকাল শনিবার বিকেলে পান্থপথের সেল সেন্টার অডিটোরিয়ামে ‘দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটি’-এর উদ্যোগে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, শুভেন্দু অধিকারী বাংলাদেশের স্বাধীনতা ও পশ্চিমবঙ্গের মুসলমানদের লক্ষ্য করে যে ধরনের সাম্প্রদায়িক উসকানি দিচ্ছেন, তা আন্তর্জাতিক শিষ্টাচারবহির্ভূত। বক্তারা এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে উসকানিমূলক তৎপরতা বন্ধের দাবি জানান।

ডা: এ এম নুরুজ্জামানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী। সমাবেশে বিভিন্ন শ্রেণী-পেশার সচেতন নাগরিকরা অংশ নেন।