রাজবাড়ীতে তিন পরিবহনকে জরিমানা

Printed Edition

রাজবাড়ী প্রতিনিধি

ঈদযাত্রায় যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মোবাইল কোর্ট অভিযানে রাজবাড়ীতে তিন পরিবহনকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত রাজবাড়ী সদরের নতুন বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আশরাফুল ইসলাম।

জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনসাধারণের যাত্রাকে নিরাপদ রাখা ও সড়ক দুর্ঘটনা রোধকল্পে রাজবাড়ী সদরের মুরগি ফার্ম এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আশরাফুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় প্রতিটি বাস কাউন্টারে তদন্তপূর্বক নির্ধারিত মূল্যের অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কি না তা যাচাই করা হয় এবং বিভিন্ন পরিবহনের বাসে যাত্রীদের মতামত ও অভিযোগ যাচাই-বাছাই করা হয়।