মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত

Printed Edition

বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো ‘মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ’-এর পঞ্চম কেন্দ্রীয় সম্মেলন। শনিবার চট্টগ্রামের বহদ্দারহাটস্থ আরবি কনভেনশন হলে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দেশ-বিদেশের সহস্রাধিক শাখার প্রায় তিন হাজার প্রতিনিধি অংশগ্রহণ করেন এবং বর্তমান সঙ্ঘাতমুখর বিশ্বে শান্তি ও জনকল্যাণ প্রতিষ্ঠায় মাইজভাণ্ডারী মানবতাবাদী দর্শন প্রসারিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সম্মেলনের শুভ উদ্বোধন ও সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী। সম্মেলনে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারীর আশীষ বাণী পাঠ করে শোনান কেন্দ্রীয় পর্ষদ সদস্য ডা: সাইফুদ্দীন মাহমুদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক এ ওয়াই এমডি জাফর, ইঞ্জিনিয়ার কামালুর রহমান, ইঞ্জিনিয়ার আজিজুর রহমান, প্রফেসর ড. জসীমউদ্দীন, সৈয়দ ফরিদ উদ্দীন, জহুরুল কাদের আজাদ, শেখ মুজিবুর রহমান বাবুল। অনুষ্ঠানে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন মাওলানা নুরুন্নবী আজহারী। বিজ্ঞপ্তি।