ক্রীড়া প্রতিবেদক
এক ম্যাচ জিতেই সাফ অনূর্ধ্ব-২০ পুরুষ ফুটবলের সেমিফাইনালে চলে গেছে বাংলাদেশ। লাল-সবুজ যুবাদের এই এক জয়েই সেমিতে যাওয়ার নেপথ্য পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়। পরশু মালদ্বীপে চলমান ‘বি’ গ্রুপের ম্যাচে ভারত ৩-০ গোলে হারায় পাকিস্তানকে। এর আগে বাংলাদেশও পাকিস্তানকে ২-০তে হারিয়েছিল। ফলে পাকিস্তানের টানা দুই হারে এক ম্যাচ হাতে রেখেই সেমিতে চলে গেছে পিটার কক্সের দল। সাথে ভারতও। ফলে আজ বিকেল পৌনে ৪টায় বাংলাদেশ ও ভারতের ম্যাচটি গ্রুপ সেরা হওয়ার। মালে স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ভারত ড্র করলেই গ্রুপ সেরা হবে। তাদের গোল বেশি। অন্য দিকে বাংলাদেশকে জিততেই হবে।



