যাত্রীবাহী বাসডুবি

দৌলতদিয়া ঘাট পরিদর্শন নৌপরিবহন মন্ত্রণালয়ের টিম

Printed Edition
পদ্মায় বাসডুবির ঘটনায় গঠিত তদন্ত কমিটি গতকাল দৌলতদিয়া ঘাট পরিদর্শন করে :  নয়া দিগন্ত
পদ্মায় বাসডুবির ঘটনায় গঠিত তদন্ত কমিটি গতকাল দৌলতদিয়া ঘাট পরিদর্শন করে : নয়া দিগন্ত

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর দৌলতদিয়া ৩ নং ফেরি ঘাটে যাত্রীবাহী বাসডুবির দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন নৌমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও তদন্ত কমিটির আহ্বায়ক মো: মুহিদুল ইসলাম।

পরে তিনি ঘাটে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন। তিনি অনাকাক্সিক্ষত এই নৌ দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানান। সুষ্ঠুভাবে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দ্রুত সময়ের মধ্যে দেয়া হবে বলে তিনি জানান। এ সময় তার সাথে বিআইডাব্লিউটিসির ঘাট ব্যাবস্থাপক, বিআরটিএর আঞ্চলিক ব্যাবস্থাপক ও কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,গত বুধবার দৌলতদিয়ার ৩ নং ঘাটে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটি কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। গত শুক্রবার বিকেল পর্যন্ত মোট ২৬ জনের লাশ উদ্ধার করা হয়। এদিকে রোববারও পঞ্চম দিনের মত উদ্ধারকারী ডুবুরি দল নদীর বিভিন্ন পয়েন্টে লাশ উদ্বারে তল্লাশি চালায়।