ক্রীড়া প্রতিবেদক
মালদ্বীপের রাজধানী মালেতে আজ বাংলাদেশ অলিম্পিক দলের প্রথম ম্যাচ। হাজার দ্বীপের এই দেশের ডায়মন্ড জুবলি টুর্নামেন্টে কোচ মারুফুল হকের দল আজ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে পাকিস্তান জাতীয় দলকে। বাংলাদেশ সময় বিকেল ৫টায় মালে স্টেডিয়ামে শুরু হবে এই খেলা।



