ঢাকাস্থ চবির সাবেক সমমনা শিক্ষার্থীদের ইফতার অনুষ্ঠিত

Printed Edition
ঢাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ইফতার মাহফিলে অতিথিরা  :  নয়া দিগন্ত
ঢাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ইফতার মাহফিলে অতিথিরা : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

ঢাকাস্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক সমমনা শিক্ষার্থীদের সম্মানে এক ইফতার মাহফিল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। চাকসুর সাবেক ভিপি ও বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা সামছুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাহ, ভিপি রেজাউল করিম, সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক এমডি জাফর আলম, শিবিরের কেন্দ্রীয় নেতা সাইদুল ইসলাম ও মোহাম্মদ ইব্রাহিম এবং চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি।

চবি শিবিরের সাবেক সভাপতি দিদারুল আলম মজুমদারের সঞ্চালনায় সাবেক সভাপতিদের মধ্যে আহমেদ সিহাব উল্লাহ, রাজিবুল হাসান বাপ্পি, মোস্তাফিজুর রহমান, নুর মোশাররফ, নাহিদুল ইসলাম, মোহাম্মদ আলী ও সাবেক সেক্রেটারি খন্দকার জাকারিয়া, বর্তমান সেক্রেটারি মোহাম্মদ পারভেজ প্রমুখ বক্তব্য রাখেন। ইসলামী ব্যাংকের ডিএমডি এস এম রেজাউল করিম ও সাবেক ছাত্রনেতা আব্দুল মতিন শুভেচ্ছা বক্তব্য রাখেন।