বিশ্বকাপের বাকি ২৬ দিন

অফিসিয়াল থিম সং প্রকাশ

Printed Edition

ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল আসর বিশ্বকাপ শুরু হবে আগামী মাসের ১১ তারিখ। এই মেগা আসরকে সামনে রেখে এবার প্রকাশিত হলো অফিসিয়াল থিম সং। কলম্বিয়ান পপ তারকা শাকিরা ও নাইজেরিয়ান বার্না বয়ের কণ্ঠে প্রকাশিত হয়েছে ফিফা বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’। সপ্তাহখানেক আগে এক মিনিট ৭ সেকেন্ডের একটি ছোট টিজারের মাধ্যমে ভক্তদের চমকে দিয়েছিলেন শাকিরা। প্রায় ৪ মিনিট দৈর্ঘ্যরে এই গানটি প্রকাশ হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে গানটির চিত্রায়ন করা হয়েছে। এই খাত থেকে প্রায় ১০ কোটি ডলার সংগ্রহের পরিকল্পনা রয়েছে তাদের। এই অর্থ ব্যয় করা হবে শিশুদের মানসম্মত শিক্ষা ও ফুটবলের উন্নয়নে।