টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া-ভেংলা গ্রামে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে মাঠে ঘাস খাওয়ার সময় বাঁশের তৈরি একটি বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎ প্রবাহিত হলে গরুগুলো বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়দের অভিযোগ, ভেঙে যাওয়া কাঠের খুঁটির পরিবর্তে স্থাপিত বাঁশের খুঁটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও তা অপসারণে কোনো উদ্যোগ নেয়া হয়নি। এলাকাবাসী দ্রুত ঝুঁকিপূর্ণ খুঁটি অপসারণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



