এসএসসি পরীক্ষার প্রস্তুতি : জীববিজ্ঞান

দ্বিতীয় অধ্যায় : জীবকোষ ও টিস্যু

Printed Edition
এসএসসি পরীক্ষার প্রস্তুতি : জীববিজ্ঞান
এসএসসি পরীক্ষার প্রস্তুতি : জীববিজ্ঞান

সুনির্মল চন্দ্র বসু

সহকারী অধ্যাপক, সখীপুর সরকারি কলেজ, সখীপুর, টাঙ্গাইল

সুপ্রিয় এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের জীববিজ্ঞান বিষয়ের ‘দ্বিতীয় অধ্যায় : জীবকোষ ও টিস্যু’ থেকে আরো ৮টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

১১. সিভনল কিসের উপাদান?

(ক) জাইলেম

(খ) ফ্লোয়েম

(গ) ভেসেল

(ঘ) ট্রাকিড

১২. অঙ্গ সঞ্চালন ও চলনে সহায়তাকারী টিস্যু কোনটি?

(ক) স্কেলেটাল যোজক টিস্যু

(খ) ফ্রাইব্রাস যোজক টিস্যু

(গ) জাইলেম টিস্যু

(ঘ) আবরণী টিস্যু

১৩. নিচের কোনটি রেচনতন্ত্র?

(ক) ফুসফুস

(খ) যকৃৎ

(গ) বৃক্ক

(ঘ) হৃৎপিণ্ড

১৪. প্রাণিকোষের ক্ষেত্রে প্রযোজ্য-

র. সাইটোপ্লাজম

রর. ক্রোমোজোম

ররর. প্লাস্টিড

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) রর

(গ) রর ও ররর (ঘ) র ও রর

১৫. প্যারেনকাইমার কাজ-

র. খাদ্য সঞ্চয়

রর. খাদ্য পরিবহন

ররর. দৃঢ়তা প্রদান

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর

(খ) র ও ররর

(গ) রর ও ররর

(ঘ) র, রর ও ররর

১৬. ডোরাকাটা পেশিগুলো-

র. শাখা-প্রশাখাযুক্ত

রর. একাধিক নিউক্লিয়াস থাকে না

ররর. অস্থিতন্ত্রে সংযুক্ত থাকে

নিচের কোনটি সঠিক?

(ক) রর (খ) ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

১৭. প্রোটোপ্লাজম গঠিত হয় যেসব অংশ নিয়ে-

র. প্লাজমামেমব্রেন

রর. সাইটোপ্লাজম

ররর. মাইটোকন্ড্রিয়া

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর

(খ) র ও ররর

(গ) রর ও ররর

(ঘ) র, রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:

পরিণত কোষের সাইটোপ্লাজমে এক ধরনের জালিকা বিন্যাস দেখা যায়, যা মসৃণ ও অমৃসণ হয়।

১৮. জালিকা বিন্যাসটির নাম কী?

(ক) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম

(খ) মাইটোকন্ড্রিয়া

(গ) রাইবোসোম

(ঘ) সেন্ট্রিয়ল

উত্তর : ১১. খ, ১২. ক, ১৩. গ, ১৪. ঘ, ১৫. ক, ১৬. গ, ১৭. ক, ১৮. ক।