দুই সাফ জয়ীই হলেন ক্রীড়ামন্ত্রী

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিমন্ত্রী। পূর্ণ মন্ত্রীর চেয়ে এই পোস্টটা একটু ছোট হলেও গুরুত্বে অন্যদের ছাড়িয়ে যায়। গত দেড় যুগে এই ক্রীড়ামন্ত্রীর পদ পেয়েছেন দুই সাবেক ফুটবলার। লক্ষণীয় বিষয়, দুইজনই বাংলাদেশের ফুটবলের সোনালী প্রজন্মের খেলোয়াড়। দুইজনই ২০০৩ সাফ ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের সদস্য। উভয়ই বাংলাদেশ দলের ক্যাপ্টেন ছিলেন। একজন আমিনুল হক। অপরজন আরিফ খান জয়। আওয়ামী লীগের সরকারের সময় যুব ও ক্রীড়া উপমন্ত্রী হন জয়। আর এবার বিএনপি সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী হলেন আমিনুল হক। ২০০৩ সালে এই দুইজনই মালদ্বীপকে হারাতে ভূমিকা রাখেন। জয়ের জয় সূচক গোল ছিল গ্রুপ পর্বে। আর আমিনুল ফাইনালে টাইব্রেকার ঠেকিয়ে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করাতে সহায়তার করেন। পরবর্তীতে দুইজনই জেল খেটেছেন। জয় এখন কারাগারে। আর আমিনুল আওয়ামী সরকারের সময় কারাগার পর্ব শেষ করে এখন মন্ত্রী। এই সরকারে সাবেক ফুটবলার থেকে আরেক মন্ত্রী হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন।