মুন্সীগঞ্জে এলপি গ্যাসে নৈরাজ্য

Printed Edition

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গত মঙ্গলবার বিকেলে উপজেলার ইছাপুরা চৌরাস্তা এলাকায় পরিচালিত এক মনিটরিং অভিযানে এ অনিয়ম ধরা পড়ে। অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযান চলাকালে দেখা যায়, কয়েকটি দোকানে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে।