প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি

Printed Edition

প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সেবা সুবিধা নিশ্চিত করতে ডিএইচএস অটোস লিমিটেডের সাথে একটি চুক্তি স্বার করেছে প্রাইম ব্যাংক পিএলসি। এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং সেবার আওতায় গ্রাহকদের জন্য আরো উন্নত সুবিধা যুক্ত হবে।

সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের করপোরেট কার্যালয়ে চুক্তি স্বার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকরা ডিএইচএস অটোস লিমিটেডের প থেকে বিশেষ সেবা সুবিধা উপভোগ করবেন

চুক্তিতে প্রাইম ব্যাংক পিএলসির কনজ্যুমার অ্যাসেটস অ্যান্ড কার্ড বিভাগের প্রধান জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং ডিএইচএস অটোস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শিহাব আহমেদ স্বার করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তাকিয়ান চৌধুরী; ডিএইচএস অটোস লিমিটেডের হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস মোখলেছুর রহমান; হেড অব সেলস আলফাত হোসেন খান এবং উভয় প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।