বাংলাদেশের সাথে ম্যাচ খেলতে চায় ভারত

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

প্রস্তুতি ম্যাচের জন্য প্রতিপক্ষ খুুঁজে বেড়াচ্ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তা অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য। জর্দানের সাথে খেলা নিশ্চিত। আরেকটি দলের সাথেও খেলার কথা চলছে। ২১/২২ মার্চ থাইল্যান্ড গিয়ে এই দুই দলের সাথে ম্যাচ খেলার কথা ছিল। তবে এখন ভারতও বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের সাথে প্রস্তুতি ম্যাচ খেলতে চায়। বাফুফেকে এই ম্যাচ খেলা প্রস্তাব দিয়েছে তারা। বাফুফে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ভারতের সাথে ম্যাচ খেলবে কি না।