মৃতপ্রায় কালীগঙ্গা

Printed Edition
মৃতপ্রায় কালীগঙ্গা
মৃতপ্রায় কালীগঙ্গা

মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা সেতুসংলগ্ন এলাকায় কালীগঙ্গা নদীর বর্তমান চিত্র। শুষ্ক মৌসুমে পানির স্তর নেমে গিয়ে নদীর বুকে জেগে উঠেছে বিস্তীর্ণ চর। কোথাও ধানের আবাদ, কোথাও বালু উত্তোলনের নৌযান নোঙর করে আছে। সরু স্রোতধারার পাশে ছোট নৌকায় চলাচল করছেন জেলে ও স্থানীয়রা। এক সময় খরস্রোতা এই নদী এখন নাব্যতা সঙ্কটে, দখল ও অবৈধ বালু উত্তোলনের চাপে ক্রমেই সঙ্কুচিত হয়ে পড়ছে। প্রকৃতি ও জীবিকার টানাপড়েনের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কালীগঙ্গা। ছবিটি গতকাল বৃহস্পতিবার সকালে তোলা। ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা।