ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সাথে চুক্তি বাংলালিংকের

Printed Edition

‘মুক্ত পে’ নামে একটি নতুন প্রজন্মের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংকের পেমেন্ট সেবাদাতা সহযোগী প্রতিষ্ঠান নিও পিএসপি। এ ল্েয বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের সাথে চুক্তি স্বার করেছে তারা। বাংলাদেশে ক্যাশলেস আর্থিক সেবার পরিসর বাড়ানোই এই প্ল্যাটফর্মের ল্য।

গত ৪ মার্চ স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে চুক্তিটি সই হয়। বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োহান বুসে এবং হুয়াওয়ে সাউথ এশিয়ার চিফ অপারেটিং অফিসার টিম ঝৌ (শাওফেং) চুক্তিতে স্বার করেন। উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োহান বুসে বলেন, ‘গ্রাহক ও কমিউনিটির কল্যাণের বিষয়টি মাথায় রেখেই আমরা প্রতিটি উদ্যোগ নিই। দেশজুড়ে সবার জন্য ডিজিটাল আর্থিক সেবা সহজলভ্য করার যে অঙ্গীকার আমাদের, ‘মুক্ত পে’ তারই প্রতিফলন। বিশ্বমানের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের সাথে অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। নিরাপদ, নির্ভরযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট অভিজ্ঞতা গড়ে তুলতে এ সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে আরো বেশি মানুষ দেশের ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতির অংশ হতে পারবেন।’

হুয়াওয়ে সাউথ এশিয়ার চিফ অপারেটিং অফিসার টিম ঝৌ (শাওফেং) বলেন, ‘বাংলালিংকের ডিজিটাল কৌশল সম্পর্কে আমরা অবগত এবং এটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখি। ‘মুক্ত পে’ প্ল্যাটফর্মে হুয়াওয়ের সর্বাধুনিক ফিনটেক প্রযুক্তি যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। এই অংশীদারত্বের মাধ্যমে আমরা নিরাপদ ও প্রবৃদ্ধিশীল ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করতে চাই, যা বাংলাদেশের চলমান ডিজিটাল রূপান্তরে অবদান রাখবে।’ বিজ্ঞপ্তি।