(গত দিনের পর)
মান্দারশাহ মেরিন্তারার এই অসহায়ত্ব দেখে তার প্রতি আরো আকৃষ্ট হলেন। তিনি তার দিকে ঝুঁকে বললেন, ‘হ্যাঁ তোমাকে চিনতে পারছি আমি। সেদিন তুমিই আমাকে বাঁচিয়েছিলে। সাগরের তল থেকে তুলে এনেছিলে আমায়। আমি চির কৃতজ্ঞ তোমার কাছে। আমি জানি, তুমি কথা না বললেও তোমার চোখ বলছে, আমাকে ভালোবাসো তুমি। তাই না?’
এ কথা শুনে মেরিন্তারার চোখ অশ্রুতে ভরে যায়। সে মাথা নেড়ে সায় দিলো, ‘হ্যাঁ, ভালোবাসি বলেই তো সাগরতল থেকে তোমার দুনিয়ায় চলে এসেছি। তোমার কাছে আসতে কি যে ত্যাগ স্বীকার করতে হয়েছে আমাকে, সে কথা তোমাকে বুঝাব কীভাবে? আমি যে কণ্ঠস্বর বন্ধক রেখে এসেছি এক জল-ডাইনির কাছে।’ মনে মনে এতগুলো কথা বললেও মুখ ফুটে সে কিছুই বলতে পারল না। মেরিন্তারার কণ্ঠস্বর নেই। এ কথা সে কী করে বুঝাবে? (চলবে)



