ক্রীড়া ডেস্ক
ফুটবলে সাম্প্রতিক দশকগুলোতে অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। জাতীয় দল ও ক্লাব উভয় পর্যায়েই সবকিছু জিতেছেন তিনি। সাম্প্রতিক সময়ের দুই সেরা ব্যক্তিত্ব লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশে খেলার সৌভাগ্যও অর্জন করেছেন তিনি। দি মারিয়া ছিলেন মেসির সেরা সহকারী, বহু প্রতীক্ষিত ২০২২ বিশ্বকাপ জয়ের একজন মূল খেলোয়াড়। এটা কোনো গোপন বিষয় নয়, মেসির সাথে তার বিশেষ বন্ধুত্ব রয়েছে। যা আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে বহু বছরের যৌথ অভিজ্ঞতার ফল। সম্প্রতি ব্যালন ডি’অরের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিস্তারিত সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের দিকে ফিরে তাকানো ও দুই সেরা তারকা মেসি ও রোনালদোকে নিয়ে তুলনা করেছেন।
ডি মারিয়া বলেন, ‘ক্রিশ্চিয়ানো দিনের পর দিন কঠোর, নিখাদ ও নিরন্তর পরিশ্রমের ওপর নির্ভর করতেন। মেসির সমকক্ষ হওয়ার জন্য সবসময় নিজের সেরাটা দিতেন। তার সমকক্ষ হতে এবং কখনো কখনো তাকে ছাড়িয়ে যাওয়ার জন্য নিরন্তর প্রচেষ্টার ওপর নির্ভর করতেন। এ কারণেই তিনিও এতগুলো ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন। কিন্তু মেসি ছিলেন এক নিখাদ সহজাত প্রতিভা, এক ঐশ্বরিক উপহার।’
একটা সময় ছিল যখন এই নিয়ে বিতর্ক হতো, ব্যালন ডি’অর চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ীকে দেয়া উচিত, নাকি যিনি বেশি গোল করেছেন তাকে। এরপর তারা দু’জনেই প্রায় সমানে সমান ছিলেন। প্রত্যেকেরই নিজস্ব শক্তি ছিল। কিন্তু কঠোর পরিশ্রমের দিক থেকে ক্রিশ্চিয়ানো অন্য স্তরের। আমার মতে, এই যুগে তারাই ইতিহাসের সেরা দু’জন? তারপর ম্যারাডোনাও আছেন... কিন্তু দু’জনের মধ্যে পার্থক্যটা হলো একজন কী অর্জন করেছেন এবং অন্যজন কী সম্পন্ন করেছেন।
সবকিছু বিবেচনা করে, কে সেরা সে ব্যাপারে ডি মারিয়ার মতামত স্পষ্ট। ‘আমার মতে, লিও ক্রিশ্চিয়ানোর চেয়ে ভালো মেসি; কারণ তার সহজাত প্রতিভা আছে। তাকে ক্রমাগত কারো সমকক্ষ বা তাকে ছাড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হয় না। দু’জনের সাথেই আমার চমৎকার সম্পর্ক ছিল এবং আমি তাদের অ্যাসিস্টও করেছি। এটা ছিল এক অনন্য অভিজ্ঞতা। আমার জন্য সবচেয়ে ভালো ব্যাপার ছিল এমন দু’জনের সাথে খেলা, যারা গত ২০ বছর ধরে ব্যালন ডি’অরের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে আসছে।’
‘যাইহোক, মেসি ও ক্রিশ্চিয়ানোর অধ্যায় এখন প্রায় শেষ। আমার মতে, ‘এর মতো দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা আর হবে না। এ কারণেই আমি মনে করি, যদি তাদের মধ্যে কেউ বিশ্বকাপ জেতে বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে ব্যালন ডি’অর জেতার খুব ভালো সুযোগ থাকবে।’
প্রিন্সেস অফ আস্তুরিয়াস পুরস্কার জিতলেন মেসি
ফুটবলে ক্রীড়াজীবন, নিরন্তর দাতব্য কাজ ও মাঠে অনুকরণীয় আচরণের জন্য প্রিন্সেস অব আস্তুরিয়াস ক্রীড়া পুরস্কার জিতলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তেরেসা পেরালিসের সভাপতিত্বে গঠিত জুরি এই স্বীকৃতি প্রদান করেছে। ওভিয়েদোতে দুই দিন ধরে বৈঠক পর ১২টি দেশের ২৭টি মনোনয়ন থেকে বিজয়ী বেছে নিয়েছেন।



