আগামী বছর ৭ জানুয়ারি এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরু ৬ জুন

Printed Edition

- আগের অবস্থান থেকে সরে আসছে শিক্ষা মন্ত্রণালয়

- সম্ভাব্য রুটিনও প্রস্তুত করছে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড

নিজস্ব প্রতিবেদক

২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরু নিয়ে ব্যাপক সমালোচনার পর আগের অবস্থান থেকে কিছুটা সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। অর্থাৎ চলতি বছরের ডিসেম্বর মাসে এসএসসি পরীক্ষা না নিয়ে বরং কয়েকদিন পিছিয়ে জানুয়ারিতে এবং জুনে এইচএসসি পরীক্ষা শুরু হবে। এ দুই পরীক্ষার সম্ভাব্য রুটিনও প্রস্তুত করছে শিক্ষা বোর্ডগুলো। গতকাল সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি এবং শেষ হবে ৬ ফেব্রুয়ারি আর এইচএসসি পরীক্ষা শুরু হবে ৬ জুন শেষ হবে ১৩ জুলাই।

সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আগামী বছরের গুরুত্বপূর্ণ এই দুই পরীার তারিখ ঘোষণা করে বলেন, শিার্থীদের শিাজীবনের সময় বাঁচাতে তাদের চূড়ান্ত ল্য হলো পর্যায়ক্রমে এসএসসি ও এইচএসসি বছরের ডিসেম্বর মাসে নেয়া। যদিও এর আগে গত বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় শিার্থীসহ অংশীজনরা বলেছিলেন ‘হুট করে’ ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীা ডিসেম্বরে নেয়া ঠিক হবে না। এ েেত্র তাদের পরামর্শ ছিল এসএসসি পরীা আগামী বছরের জানুয়ারিতে এবং এইচএসসি পরীা জুনে নেয়া যেতে পারে। অংশীজনদের এই মতামতের পর এখন পরীার সুনির্দিষ্ট সময় জানালেন শিামন্ত্রী।

সংবাদ সম্মেলনে শিামন্ত্রী বলেন, বর্তমানে এসএসসি এবং এইচএসসি ও সমমানের পরীায় প্রায় ৪০ লাখ শিক্ষার্থীর লেখাপড়া ও ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ। স্বাভাবিক সময়ে এসএসসি পাস করতে একজন শিার্থীর ১৬ বছর এবং এইচএসসির জন্য ১৮ বছর লাগতে পারে; কিন্তু দেখা গেছে এখন এইচএসসি পাস করতেই ২০ বছর লেগে যায়। অর্থাৎ জনমিতির হিসাবে জাতি ৪০ লাখ বছর পিছিয়ে যায়। সেই েেত্র চেষ্টা হচ্ছে পাঠ্যসূচি শেষ করা ও সেশনজট কমিয়ে আনা। ব্যবধান ক্রমান্বয়ে কমিয়ে আনা আমাদের ল্য। ডিসেম্বর হলো পরীার জন্য আদর্শ মাস। এটা এসএসসি ও এইচএসসির। সেটিকে সামনে রেখে কাজ শুরু হয়েছে। তবে অংশীজনদের সাথে আলোচনা করে আগামী বছরের এসএসসি পরীা ৭ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ৬ ফেব্রুয়ারি। পবিত্র রমজানের কারণে আগে আগে শেষ করা হচ্ছে পরীা। আর এইচএসসি শুরু করা হবে ৬ জুন এবং শেষ করা হবে ১৩ জুলাই।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিামন্ত্রী আরো বলেন, তারা আইন পরিবর্তন করে পরীার উত্তরপত্র মূল্যায়নের ব্যবস্থা করছেন। আগামী সংসদ অধিবেশনে আইনের সংশোধনী পাস হতে পারে।

প্রসঙ্গত, বর্তমানে উত্তরপত্র মূল্যায়নের সুযোগ নেই। কেবল পুনঃনিরীণের সুযোগ আছে। মানে খাতায় নম্বর দেয়ার েেত্র যোগবিয়োগে ভুল আছে কি না বা গুরুতর কোনো ভুল আছে কি না সেটি দেখা হয়। বর্তমানে দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিাবর্ষ জানুয়ারিতে শুরু হয়ে ডিসেম্বরে শেষ হয়। তবে উচ্চ মাধ্যমিকের শিাবর্ষ শুরু হয় জুলাই মাসে। আবার দেশে উচ্চশিার সেশনও শুরু হয় জুলাই থেকে। তাই শিাবিদরা বলে আসছেন, বছরের একটি নির্দিষ্ট সময়ে পরীা নেয়া গেলে তা ইতিবাচক হবে; কিন্তু সেই কাজটি করতে হবে সমন্বিত ও পরিকল্পিতভাবে।