এএফপি
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে রাজকীয় ক্ষমার আওতায় তার কারাদণ্ডের বাকি অংশ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। দেশটির বিচারমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল রুত্তাপোল নাওওয়ারাত গতকাল বুধবার এ তথ্য জানিয়েছেন।
চলতি বছরের ৯ সেপ্টেম্বর থাকসিনের সাজা শেষ হওয়ার কথা ছিল। এর আগে তিনি প্যারোলের শর্তাধীনে তার সাজার শেষ অংশ পার করছিলেন। ২০২৬ সালের রাজকীয় ক্ষমা সংক্রান্ত ডিক্রি অনুযায়ী, যেসব প্যারোলভুক্ত আসামির সাজা এক বছরের কম বাকি আছে, তারা নির্দিষ্ট অযোগ্যতার শর্তে না পড়লে মুক্তির জন্য বিবেচিত হবেন।



