আন্তর্জাতিক র্যাঙ্কিং প্রতিষ্ঠান এডুর্যাঙ্ক (ঊফঁজধহশ)-এর ২০২৬ সালের বৈশ্বিক র্যাঙ্কিংয়ে মাইক্রোবায়োলজি বিষয়ে বাংলাদেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। একই সাথে এ বিষয়ে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিশ্ববিদ্যালয়টি ষষ্ঠ স্থান অর্জন করেছে।
গবেষণা কার্যক্রম, বৈজ্ঞানিক প্রকাশনা, উদ্ধৃতি (সাইটেশন), একাডেমিক প্রভাব এবং উচ্চশিক্ষা ও গবেষণায় অবদানের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করে থাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত র্যাঙ্কিং প্ল্যাটফর্ম এডুর্যাঙ্ক।
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শরীফ নাফে আস্-সাবের বলেন, এ স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের গবেষণাভিত্তিক শিক্ষা, আধুনিক গবেষণাগার সুবিধা এবং আন্তর্জাতিকমানের একাডেমিক পরিবেশ গড়ে তোলার ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন।
মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান এসোসিয়েট প্রফেসর মো: আফতাব উদ্দিন বলেন, এ অর্জন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের দীর্ঘদিনের নিষ্ঠা ও পরিশ্রমের ফল। তিনি আরো বলেন, ‘আমরা মাইক্রোবায়োলজিতে উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।’ বিজ্ঞপ্তি।



